ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

স্বাস্থ্য পরীক্ষার জন্য দিল্লি গেছেন সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য দিল্লি গেছেন। সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নয়া দিল্লি পৌঁছান তিনি। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ইসরাতুন্নেছা কাদের।


এর আগে দুপুর ১২টার দিকে ঢাকা ছাড়েন ওবায়দুল কাদের। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওবায়দুল কাদেরকে বিদায় জানান আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দফতর সম্পাদক সায়েম খান।


নয়া দিল্লির মেডান্টা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে ওবায়দুল কাদের ঢাকায় ফিরবেন বলে আশা করা হচ্ছে।

ads
ads
ads

Our Facebook Page

↑